রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছাত্রলীগের হামলা, আহত ৩০

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেলসহ ৩০ নেতাকর্মী।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা বিক্ষোভ সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন জানান, জ্বালানি তেলের দাম, গণপরিবহনে ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়।

ওই সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় ছাত্রলীগের এক গ্রুপ অতর্কিত হামলা করে। হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেলসহ কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুরসহ কর্মসূচিতে নাজিরপুর থেকে নেতাকর্মীদের বহন করা তিনটি বাস ভাঙচুর করে বলে দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাসুদুজ্জামান তালুকদার জানান, সমাবেশ শেষে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শুনেছি একটি বাস ভাঙচুর করা হয়েছে। সেখানে যাচ্ছি।

প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদার কুমার জানান, কর্মসূচি শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় অতর্কিত হামলা করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেলকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, ওই দিন বিকেল ৩টার পর থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে দলটির আয়োজনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতারা।

বক্তারা এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সঙ্গে রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD