বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জন্ম নিলো তিন কন্যা সন্তান স্বপ্ন-পদ্মা ও সেতু

বরিশালে জন্ম নিলো তিন কন্যা সন্তান স্বপ্ন-পদ্মা ও সেতু

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ নারায়নগঞ্জের পর এবারে বরিশালে তিন কন‌্যা নবজাত‌কের নামকরণ করা হয়েছে স্বপ্ন-পদ্মা ও সেতু। ২৩ জুন বৃহষ্পতিবার সকালে বরিশাল নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়কস্থ ডা: মোখ‌লেছুর রহমান হস‌পিটাল এন্ড ডায়াহন‌স্টিক সেন্টা‌রে এই তিন কন্যা সন্তানের জন্ম হয়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগমকে (২১) বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টায় হাসপাতা‌লে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন কন্যা সন্তান। তিন সন্তানের বাবা বাবু সিকদার বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে।

তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিনাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন যেন সন্তানদের নাম রাখি স্বপ্নের পদ্মা সেতু।

অবশেষে তিন সন্তানের নাম রাখলাম স্বপ্ন-পদ্মা ও সেতু। তারা যেন বড় হয়ে মানুষের কল্যানে কাজ করে এই কামনা করছি। ডাঃ মুন্সী মুবিনুল হক বলেন, সদ্য ভূমিষ্ট শিশুদের মধ্যে দুজনের ওজন দেড়কেজি এবং একজনের ওপর ১ কেজি ৪ শত গ্রাম। আশাকরি মা ও তার তিন সন্তান সবাই যথাসময়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD