বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

বরিশালে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরীর পলাশপুর ব্রিজ সংলগ্ন এ. করিম আইডিয়াল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন ও পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি।

আটককৃত তিন মাদক কারবারির মধ্যে একজন নারী। তার নাম খালেদা বেগম (৩৫)। তিনি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত. শহীদ মোল্লার স্ত্রী। আটক অপর দুজন হলো- ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠীপাড়ার মোতালেব হোসেনের ছেলে নবাব হোসেন (৪০) ও নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৩৮)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD