রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জাতীয় পার্টির ইফতার মাহফিলে

বরিশালে জাতীয় পার্টির ইফতার মাহফিলে

Sharing is caring!

এস এল টি তুহিন: জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসবে। এরজন্য সকলে ঐক্য হয়ে থাকতে হবে। নেতাকর্মীরা এক তরফাভাবে থাকলে হবে না। একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে। দেশে উন্নয়নের ভূমিকায় এখনও জাতীয় পার্টির অবদান সবচেয়ে বেশি। ইতিমধ্যে দেশের জনগন বুঝতে পারছে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনা দরকার।

তাই জেলা-উপজেলার নেতা কর্মীদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির কেন্দ্রেীয় প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এম.পি।

১৬ এপ্রিল শনিবার বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।

কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

এছাড়াও বক্তব্য রাখেন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস খান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, ঝালকাঠি জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, পটুয়াখালীর সহ সভাপতি মোহাম্মদ জাফর, পিরোজপুরের সদস্য সচিব বশির আহমেদ, বরগুনার যুগ্ম আহবায়ক খলিলুর রহমান প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD