বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বর্তমানে দেশের দ্রব্যমূল্য উর্ধ্বগতিতে নিন্ম আয়ের মানুষগুলো দিশেহারা হয়ে উঠেছে।তাদের পক্ষে ইফতার সামগ্রী ক্রয় এখন কস্ট সাধ্য,ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো।

গত বছরেও করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বরিশাল নগরীর চৌমাথা লেকে বুধবার(৬এপ্রিল) বেলা ১১ঘটিকায় অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, লাভ ফর ফ্রেন্ডসের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার শাহাদাত রনি, নজরুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, জাহিদ হাসান, রাকিবুল হাসান, রিদয় খন্দকার, মাসুদ, নার্গিস আক্তার,শাবনুর সেরনিয়াবাত, আরিয়ান খান রনিসহ আরও অনেকে।

এ সময় সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, প্রতিবছরে রমজানে অসহায় সুবিধাবঞ্চিত রোজাদার মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা হয়েছে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস। প্রতিটি ব্যাগে আলু, পিয়াজ, চিড়া, চিনি, ছোলা,মুড়ি, খেজুর,সয়াবিন তেল এবং ট্যাং দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD