বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন: বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা এলাকার নদীর তীর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। আজ রোববার (৩ এপ্রিল) সকালে বলেশ্বর নদের পাড়ে নবজাতকের মরদেহ দেখতে পায় এবং এলাকায় লোকমুখে জানাজানি হলে উৎসুক জনতার দেখার জন্য ভিড় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে জেলেরা মাছ ধরার জন্য বলেশ্বর নদের দিকে যাওয়ার সময় শিশুর মতো কিছু একটা ভাসতে  দেখা যায়, কিছুক্ষণ পর নদে ভাঁটা লাগার কারণে তীরে আটকে গেলে কাছাকাছি গিয়ে একটি মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হয় জেলেরা।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল বাশার বলেন, এমন খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কাছাকাছি অথবা দূর থেকে ট্রলারে করে নিয়ে এসে এখানে কেউ ফেলে রেখে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD