রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসার কারণেই দেশে আজ জনগনের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হচ্ছে। শুধু তাই নয় বাংলাদেশ কে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

নেতাকর্মীর উদ্দেশ্যে তালুকদার মো ইউনুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন কে আরো সুসংগঠিত করতে হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার কোন বিকল্প নেই।

শনিবার দুপুরে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

বক্তব্য রাখেন বড়াকোটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড সহিদুল ইসলাম মৃধা প্রমূখ। সম্মেলনে আরো বক্তৃতা করেন, বড়াকোঠা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।এসময় উজিরপুর উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD