বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নিজের গুলির শব্দ শুনে অজ্ঞান পুলিশ

বরিশালে নিজের গুলির শব্দ শুনে অজ্ঞান পুলিশ

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে নিজ পিস্তলের গুলির শব্দে কোতয়ালী মডেল থানার এক এএসআই অজ্ঞান হয়ে পড়েছেন বলে জানা গেছে। তার নাম মো. সেলিম (৪৫)।

শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কোতয়ালী মডেল থানার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তার সহকর্মীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখে মেডিসিন ওয়ার্ড ভর্তি করে।

হাসপাতালের মে‌ডি‌সিন ইউ‌নিটের (পুরুষ) রে‌জিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে তি‌নি অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপু‌রি অচেতন নন তি‌নি।পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তা‌রিত বলা য‌াবে।

জানা যায়, সহকা‌রি উপপ‌রিদর্শক সে‌লিম ডিউ‌টি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গু‌লি ছোড়ার বিকট শব্দ হয়। এসময় অন‌্য পু‌লিশ সদস‌্যরা দৌড়ে গিয়ে সে‌লিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি বলেন, আমরা মনে কর‌ছি এটা মিসফায়ার হয়েছে। ওই পু‌লিশ সদস‌্য আগে থেকেই অসুস্থ ছিল। এছাড়াও আজ সারাদিন সে ডিউটি করেছে। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পিস্তল‌টি পরে গিয়ে মিস ফায়ার হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, কারো শরীরে কোনো গু‌লি লাগে‌নি। ওই পু‌লিশ সদস‌্যকে হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD