বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের আত্মহত্যা

বরিশালে ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের আত্মহত্যা

Sharing is caring!

এস এল টি তুহিন, : সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের শোক সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মা। শনিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের। থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, ওই গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী সিমা হালদারের (৩৫) গলায় ফাঁস দেয়া লাশ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। নিহত সিমার প্রিতী হালদার নামে চার মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।

সিমার স্বামী প্রশান্ত হালদার জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সিমার ১১বছর বয়সের ছেলে প্রতাপ হালদার নিহত হয়। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সিমা অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনি আরও জানান, শুক্রবার বিকেলে পরিবারের সবার অজান্তে সিমা ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD