বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আদর্শ মানুষ তৈরির উদ্দেশ্যে চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে -পীর সাহেব চরমোনাই

আদর্শ মানুষ তৈরির উদ্দেশ্যে চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে -পীর সাহেব চরমোনাই

Sharing is caring!

এস এল টি তুহিন,: আমীরম্নল মুজাহিদীন আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উদ্বোধনী বয়ানে আমীরম্নল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং আল্লাহকে ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া মাধ্যমে আদর্শ মানুষ তৈরির জন্যই সৈয়দ মোঃ এছহাক রহঃ এ মাহফিল প্রতিষ্ঠা করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আতশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করম্নন।

চরমোনাই মাদরাসার মূল মাঠসহ ছয়টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অšত্মরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন। মাহফিলে মূল ৭টি বয়ান ছাড়াও অন্যান্য সময়গুলোতে নায়েবে আমীরম্নল মুজাহিদীন ও চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাহফিলের নির্বাহী পরিচালক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাজী সৈয়দ জিয়াউল করীমসহ দেশ বিদেশের শীর্ষ ওলামায়ে কেরামগন গুরম্নত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিল এলাকায় শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী এবং নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

চরমোনাইতে আসা মেহমানদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রম্নয়ারী’২২ মঙ্গলবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

এবছর চরমোনাইর ১নং মাঠের পশ্চিম পার্শ্বে পুরো দুই কিলোমিটার এলাকা জুড়ে লঞ্চ রাখার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে এবং পাঁচহাজার ধারণ ড়্গমতাসম্পন্ন একটি গাড়ি পাকিং জোন নির্ধারণ করে দেয়া হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD