বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরগুনায় পিআইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় পিআইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

এস এল টি তুহিন, : বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম।

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক রহমান, জেলা তথ্য অফিসার মোঃ সেলিম মাহমুদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বেতাগী প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মন্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এড. এম মুজিবুল হক কিসলু প্রমুখ।

দিনব্যাপী একর্মশালায় বরগুনা জেলায় কর্মরত অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD