মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বরিশালে মাদকাসক্ত না হয়েও নিরাময় কেন্দ্রে বৃদ্ধ

বরিশালে মাদকাসক্ত না হয়েও নিরাময় কেন্দ্রে বৃদ্ধ

Sharing is caring!

এস এল টি তুহিন,: দাম্পত্য কলহের জেরধরে স্ত্রীকে সংশোধন হতে ও ভয় দেখানোর জন্য বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়ে চরম বিপাকে পরেছেন সদ্য সরকারী চাকরি থেকে অবসরগ্রহণ করা নুরুল হক হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ। গত একমাস ধরে তাকে (নুরুল) ইয়াবায় আসক্ত আখ্যা দিয়ে স্ত্রী ও সন্তানরা বন্দি করে রেখেছেন মাদক নিরাময় কেন্দ্রে। ঘটনাটি জেলার বাবুগঞ্জের।

নগরীর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ড্রীম লাইফে বন্দি বাবুগঞ্জের বাসিন্দা ও সদ্য ডাক বিভাগ থেকে অবসরগ্রহণ করা নুরুল হক হাওলাদার সাংবাদিকদের জানান, তার স্ত্রী উপজেলা সমাজ সেবা অফিসের কারিগরি প্রশিক্ষক। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন কখনও সুখের ছিলোনা।

তিনি আরও জানান, ২০২১ সালের জুলাই মাসে ডাক বিভাগ থেকে অবসরগ্রহণ করার পর তাদের দাম্পত্য কলহ আরো বেড়ে যায়। ফলশ্রুতিতে দাম্পত্য কলহ থেকে রেহাই পেতে স্ত্রীকে সংশোধন হতে ও ভয় দেখানোর জন্য গত জানুয়ারি মাসে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়। এটাই তার (নুরুল) জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।

অভিমান ও কস্টে গত একমাস ধরে মাদক নিরাময় কেন্দ্রে বন্দি থাকা তিন সন্তানের জনক নুরুল হকের অভিযোগ, স্ত্রীর ষড়যন্ত্রে ওলোটপালট হয়ে গেছে আমার জীবন। যেখানে কোনদিন মাদক গ্রহণ করিনি, সেখানে স্ত্রীর ষড়যন্ত্রে সন্তানরা আমাকে ইয়াবায় আসক্তের অপবাদ দিয়ে মাদক নিরাময় কেন্দ্রে বন্দি করে রেখেছে। গত একমাস ধরে আমি বন্দি জীবন কাটাচ্ছি।

এতোকিছুর পরেও পরিবারের সদস্যদের প্রতি কোন ক্ষোভ নেই বৃদ্ধ নুরুল হকের। জীবনের শেষসময়ে পরিবারের সকলের সাথে তিনি মিলেমিশে থাকতে চান।

অভিযোগের ব্যাপারে নুরুল হকের স্ত্রী কোন কথা বলতে রাজি না হলেও তার ছেলে শোভন হাওলাদার বলেন, বাবা-মায়ের মধ্যে মনোমালিন্য ছিলো। যেকারণে গত জানুয়ারি মাসে বাবায় মাকে ডির্ভোস পাঠানোর পর মা বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলো। তখন আমি মাকে আটকিয়ে রেখেছি। অন্যকোন প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি।

বরিশাল মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ড্রীম লাইফের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান বাপ্পী বলেন, শারিরিক পরীক্ষার পর নুুরুল হকের শরীরে মাদকের কোন অস্বীত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তার পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা কোন কর্নপাত করছেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD