মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বরিশালে নবনির্মিত দুই কার্গোর উদ্বোধন

বরিশালে নবনির্মিত দুই কার্গোর উদ্বোধন

Sharing is caring!

এস এল টি তুহিন,: নির্মান সামগ্রী পরিবহনে আধুনিকতার ছোয়া নিয়ে যাত্রা শুরু করেছে এমভি জোডিয়াক-১ এবং ২ নামের দুই কার্গো। বৃহস্পতিবার দোয়া মোনাজাতের মাধ্যমে কার্গোর উদ্বোধন করেন পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস। বাদ আছর ধান গবেষনা রোডস্থ ডকইয়ার্ডে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জোডিয়াক লজিস্টিক্স এর এই কার্গো দুটি মূলত লিংকার ক্যাটাগরির বলে জানিয়েছেন পরিচালক মঞ্জুরুৈ আহসান ফেরদৌস।

তিনি জানান, ১২ হাজার টন পন্য ধারন ক্ষমতা সম্পন্ন এক একটি কার্গোর দৈর্ঘ্য ২৩৯ ফুট করে। আন্তর্জাতিক মানের এই কার্গোতে নির্মান সামগ্রী তথা সিমেন্ট পরিবহন করবে। এছাড়াও চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে দেশের বিভিন্ন নদী বন্দরে খালাস করবে। দুই কার্গোতে রয়েছে শক্তিশালী ও সর্বাধুনিক মানের ইঞ্জিন।

পরিচালক আরো জানান, কনফিডেন্স গ্রুপের একটি অঙ্গসংগঠন জোডিয়াক লজিস্টিক্স। গ্রুপের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম। কনফিডেন্স গ্রুপের এমন আরো একাধিক জাহাজ রয়েছে। বরিশাল কেন্দ্রিক পরিচালনের জন্য এই নতুন কার্গো দুটিকে সদ্য সংযোজন করা হয়েছে।

উদ্বোধনী দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন ডকইয়ার্ডের পরিচালক রাইভিউল কবির স্বপন, সুরভী লঞ্চের পরিচালক রেজিন উল কবির সহ বিভিন্ন লঞ্চ মালিকরা এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD