বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে পবিত্র রমজানে টিসিবির পরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

বরিশালে পবিত্র রমজানে টিসিবির পরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

এস এল টি তুহিন,: বরিশালের বাবুগঞ্জে  উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৪ ফেব্রুয়ারী) সকাল  ১১ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে মানুষের যেন কষ্ট না হয়, এ সময় নায্যমূল্যে যেন মানুষ পণ্য ক্রয় করতে পারে এবং পণ্য সামগ্রী যেন মানুষের নাগালের মধ্যে থাকে তার জন্যে বানিজ্য মন্ত্রণালয় কিছু কর্মকৌশল এবং পরিকল্পনা নির্ধারণ করেছেন।

তিনি বলেন যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার উপযোগী তাদের জন্যে তালিকা করা হচ্ছে এবং ফ্যামেলী কার্ড করা হবে। কার্ড ছাড়া কারো কাছে টিসিবি’র পণ্য বিক্রির কোন সুযোগ নেই। আমাদের দেখতে হবে যারা সুবিধাবঞ্চিত এবং প্রকৃত অর্থে যাদের এই সরকারি সাহায্যের প্রয়োজন তারাই যেন এই কার্ডটি পায়।

তিনি আরো বলেন, এটা অনেক বড় দায়িত্ব আমাদের কাছে এসেছে। অনেকবড় একটি কর্মযজ্ঞ। আগামী রমজানের আগে আমাদের এ দায়িত্ব সফলভাবে পালন করতে হবে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা. মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন,

জাতীয় পার্টির আহ্বায়ক মো. মকিতুর রহমান কিসলু, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মো.শাহিন মাহমুদ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইউপি সচিব মো. তারিকুল ইসলাম চৌধুরী, আবুল বাসার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD