বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চরমোনাই ট্রলারডুবিতে ৩ মুসল্লির লাশ উদ্ধার

চরমোনাই ট্রলারডুবিতে ৩ মুসল্লির লাশ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন,: ব‌রিশা‌লে যাত্রীসহ ট্রলার ডু‌বির ঘটনায় এ পর্যন্ত তিনজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সা‌র্ভিস। বুধবার ‌দুপুর ১২টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার খোর‌শেদ আলম।

প্রত্যক্ষদর্শ‌ী ও দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে তি‌নি জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়া‌রি) দিনগত রা‌ত দেড়ট‌ার দি‌কে ব‌রিশা‌লের চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী‌তে এই দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিল। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে। একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান শুরু করা হয়। চার জ‌ন নি‌খো‌ঁজের খবর ছি‌লে আমা‌দের কা‌ছে। এরই‌ ম‌ধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

স্থানীয় বুলবুল আকন জানান, ঢাকার দিক থে‌কে মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শ্যে মুসল্লি নি‌য়ে কাঠব‌ডির ট্রলার‌টি চর‌মোনাই এর দি‌কে আস‌ছি‌ল। প‌থিম‌ধ্যে ট্রলার‌টি উ‌ল্টে গি‌য়ে প্রায় ৩০ যাত্রী নদীতে পড়ে যায়। এ‌তে বেশ ক‌য়েকজন নি‌ঁখোঁজ ছি‌ল।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসনাত জামান ব‌লেন, ‌সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উ‌দ্দে‌শ্যে আস‌ছি‌লে কিছু মুসল্লি। তারা চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায় রা‌তে। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার হ‌য়ে‌ছে। তবে তাদের নাম-প‌রিচয় এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD