বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কোষ্টগার্ডের অভিযানে কীর্তনখোলা নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

কোষ্টগার্ডের অভিযানে কীর্তনখোলা নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন, : কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান নামে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার । গত (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বরিশাল সদর উপজেলার চর‌মোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। নিখোঁজ আফসার আলী খান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বা‌সিন্দা।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে ৪ দিন পর আজ (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৭ টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের কাছে একটি খাল থেকে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, আফসার আলী খান স্ত্রীর সাথে প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়। এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী। বৃদ্ধ ব্যক্তি নদীতে নিখোঁজ হয় এমন সংবাদ আমারা পাওয়া সাথে আমাদের কোষ্টগার্ড এর সদস্যদের একটি টিম ঘটনাস্থালে পৌঁছালে ৪ দিন পযর্ন্ত খোঁজ খুঁজি করার পড়ে আজ (২২ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৭ টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্পের সংলগ্ন একটি খাল থেকে বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

স্থানীয়দের বরাত দিয়ে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, আফসার আলী চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি কয়েক মাস আগে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের ঘরে ওঠেন। গত ১৯ ফেব্রুয়ারী দুপুরে স্ত্রীকে সাথে নিয়ে আফসার আলী নদীতে গোসল করতে যান। স্ত্রী গোসল করে তীরে ওঠেন। ভেজা কাপড় বদলানো শেষে নদীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আফসার নেই। এরপর তিনি চিৎকার করেন।

আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ও কোষ্ঠগার্ড এর ডুবুরি দল কীর্তনখোলায় নদীতে ৪ দিন খোঁজা খুঁজি করে আজ সকালে একটি খাল থেকে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ও কোষ্টগার্ড এর দল এ ছাড়াও সদর নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামান (ওসি) জানান,স্থানীয়দের ধারণা শারীরিকভাবে দুর্বল বৃদ্ধ আফসার আলী কীর্তনখোলা নদীতে ডুবে গেছেন। পরে নদীর স্রোতের টানে তিনি ভেসে যায় ৪ দিন পড়ে বৃদ্ধ আফসার আলী খান এর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD