বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন সম্পন্ন হয়েছে।

বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক স্মৃতি কলোনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সহযোগিতায় আজ শুক্রবার( ১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক  মাহমুদ করিম, প্রফেসর দেলোয়ার হোসেন ,স্বাধীন রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা এস আলম জনি, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সম্পাদক আবুল কালাম। এ সময়ে সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।এছাড়া এসময়ে আফিফা তালুকদার, শাবনুর সেরনিয়াবাদ সহ সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, ২০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে খাতা,কলম,স্কেল,পেন্সিল, রাবার,কাটার এবং ফাইল বিতরন করা হয়।

এ সময়ে সুমাইয়া, রিতু কবিতা পাঠ করে এবং রাখি, সুমি গান গেয়ে বিমোহিত করে তোলেন অতিথিদের।

স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, আমি অত্যন্ত খুশি এই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে। আমি মনে করি এই সব সুবিধা বঞ্চিত শিশু অনেক মেধাবী। এদের সঠিক ভাবে সুযোগ দিতে পারলে এরাই একদিন দেশের উজ্জ্বল ভবিষ্যত হবে। লাভ ফর ফ্রেন্ডস বিগত দিনেও সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ছিল, এখনও তাদের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD