বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে যুবকের ১২ বছর ধরে শিকলে বন্দি

বরিশালে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে যুবকের ১২ বছর ধরে শিকলে বন্দি

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল জেলার হিজলা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক যুবক ১২ বছর শিকলে বন্ধী রয়েছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তার পরিবার।
যুবকটি উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচরের সরকারী গুচ্ছ গ্রামের হামিদ হাওলাদারে ছেলে জসিম উদ্দিন (৩৫)।

সরোজমিনে গিয়ে দেখা যায়, সরকারী গুচ্ছ গ্রামের একটি পরিত্যক্ত জরার্জীন ঘরে পায়ে তালা বন্দি রয়েছে যুবকটি। এ বিষয়ে স্থানীয় ফারুক বেপারী জানায়, মানসিক প্রতিবন্ধি জসিম উদ্দিন এক সময় স্বাভাবিক জীবন যাপন করেছিলো। হঠাৎ করে সে বিরুপ আচারণ শুরু করে দেয়। তাই পরিবাবের লোকজন তাকে ঐ ঘরের মধ্যে শিকল বন্দি করে রাখছে। তারা আরো জানায়, জসিমকে উন্নত চিকিৎসা করলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতো।

অসহায় দিনমজুর জসিমের বাবা হামিদ হাওলাদার কান্না কন্ঠে বলেন, ছেলেটা নিয়ে চরম বিপদে আছি। আমি রোজগার করতে পারিনা, আমার বড় ছেলের আয় দিয়ে সংসার চলে। সরকারের দেওয়া আশ্রায়ন প্রকল্পে কোনো রকম জীবনযাপন করছি। ডাক্তাররা বলছে উন্নত চিকিৎসা করতে পারলে ছেলেটি ভালো হয়ে যাবে।

খাগেরচর ইউপি সদস্য হামিম মাতুব্বর বলেন ,মানসিক প্রতিবন্ধি জসিম এক সময় একটি মসজিদের ইমাম ছিলো। বিয়ের পরে একটি সন্তান হওয়ার পরে জানতে পারি সে পাগল হয়ে গেছে। সেই থেকেই ছেলেটিকে গৃহবন্ধি করে রাখা হয়েছে।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানায়, সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, কেউ জানাননি। বিষয়টি খোজ খবর নিয়ে সরকারীভাবে চিকিৎসা করার ব্যবস্থা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD