মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরগুনায় ৩ দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

বরগুনায় ৩ দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় তিন দিনে পাগলা কুকুড়ের কামড়ে নারী শিশুসহ ১৬ আহত হওয়ার খবর পাওয়া গেছ। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড়টেংড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. খালিদ মাহমুদ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে এক নারী ও এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার থেকে জানা গেছে, গত রোববার থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে রিফাত (৪) ও নাছিমা বেগম (৩৫) নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিশু রিফাতের মা রুপা আক্তার জানান, গত রোববার দুপুর ২ টার দিকে তাদের ঘরের পাশের তার চাচার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে আসার সময় এক পাগলা কুকুর তার ছেলে রিফাতের উপর আক্রমন করে। এ সময় কুকুরটি তার ডান পা ও ডান চোখের উপরে কামড় দিয়েছে। রিফাতের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর আহত নাছিমা বেগম জানান, দুপুরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই একটি কুকুর তাড়া করে হাতে ও পায়ে কামড় দিয়েছে। গ্রামে কুকুরের উপদ্রপ বেড়ে গেছে। এগুলো যদি নিয়ন্ত্রনে না আনা যায় তবে অনেকেরই এমন অবস্থা হতে পারে।

এ বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দেখে এসেছি। শিশুটির আবস্থা গুরুতর হওয়ায় তাকে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করা হয়েছে। আইনে কুকুর হত্যা করার বিধান নেই, তাই কুকুর নিধন করা যায় কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করা হবে।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ জানান, গত দুদিনে প্রায় ১৬জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪ বছরের এক শিশু ও এক নারীর আবস্থা গুরুতর। তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD