মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরিশালে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

বরিশালে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

Sharing is caring!

ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তামিম ইসলাম। নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার তালুকদার বাড়ির মাইনুল তালুকদারের ছেলে সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে মটর সাইকেল চালিয়ে বাজার রোড থেকে উত্তর আমানতগঞ্জ এলাকার দিকে যাচ্ছিলো তামিম। এসময়ে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় পৌছলে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুর ভাঙ্গায় এম্বুলেন্সে বসে শুক্রবার রাতেই তামিমের মৃত্যু হয়।

এদিকে তামিমের বাবা মাইনুল তালুকদার বলেন,শনিবার যোহরবাদ উত্তর আমানতগঞ্জ শিকদার পাড়া জামে মসজিদে যানাযা নামাজ শেষে তামিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD