বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধ্বংসের মুখে বরিশালে পোল্ট্রি শিল্প

ধ্বংসের মুখে বরিশালে পোল্ট্রি শিল্প

Sharing is caring!

পোল্ট্রি ফিড ও ভ্যাকসিনের দাম বৃদ্ধি পেলেও কমেছে ডিমের দাম। ফলে চরম লোকসানের মুখে পরেছেন বরিশালের খামারীরা। অব্যাহতভাবে খাবার ও ভ্যাকসিনের দাম বৃদ্ধি পাওয়ায় ডিমের উৎপাদন খরচ বাড়লেও স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কমেছে ডিমের দাম।

ফলে ধ্বংসের মুখে পরেছে এ শিল্পটি। তাই খাবারের দাম কমানোসহ সরকারী সহায়তার দাবি জানিয়েছেন খামারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের খামারীরা প্রথমদিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও করোনার শুরু থেকে পর্যায়ক্রমে খাবার, ভ্যাকসিন ও বাচ্চার মূল্য বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ডিমের দাম কমে যাওয়ায় লেয়ার মুরগীতে লাভ কমতে শুরু করেছে। এরইমধ্যে করোনাভাইরাসের ধাক্কায় প্রায় প্রতিটি খামারে মড়ক শুরু হয়। দিনের পর দিন লোকসানে থাকা বরিশালের অনেক খামারী ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তবে বেশির ভাগ খামারী ঋণ করে লাখ লাখ টাকা বিনিয়োগ করে বিপাকে পরেছেন। তাই এ শিল্প টিকিয়ে রাখতে পোল্ট্রি ফিডের দাম কমানোসহ সরকারী সহায়তার দাবি করেছেন খামারীরা। খামারীরা জানিয়েছেন, বিদেশে কাঁচামালের মূল্য বৃদ্ধির কথা বলে কোম্পানীগুলো দুই হাজার টাকার ফিডের বস্তা এখন দুই হাজার সাতশ’ টাকায় বিক্রি করছে।

ফলে প্রতি বস্তায় অধিক সাতশ’ টাকা বাড়তি মূল্য দিতে হচ্ছে। পাশাপাশি তিনশ’ টাকার ভ্যাকসিনের দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে পাঁচশ’ পঞ্চাশ টাকা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে খামারীদের কাছ থেকে কম মূল্যে ডিম ক্রয় করছেন। ফলে ধ্বংসের মুখে পরেছে পোল্ট্রি ব্যবসা।

তাই এ শিল্প টিকিয়ে রাখতে হলে জরুরি ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পোল্ট্রি ফিড ও ভ্যাকসিনের দাম কমানোসহ সরকারীভাবে খামারীদের সহায়তার জন্য জোর দাবি করেছেন প্রান্তিক খামারীরা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালে ব্রয়লার মুরগীর খামার রয়েছে ৯৬৯টি, লেয়ার ব্রয়লার মুরগীর খামার রয়েছে ৪২১টি এবং সোনালী মুরগীর খামারের সংখ্যা ১৬২টি। খামারীদের দুরবস্থার কথা স্বীকার করে জেলা প্রানিসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম বলেন, করোনার শুরুতে ক্ষতিগ্রস্থ খামারীদের জন্য সরকারের বরাদ্দকৃত প্রনোদনা দেওয়া হয়েছে। বতর্মানে খামারীদের অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD