বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আবারো বাকেরগঞ্জ বাস চাপায় প্রাণ গেল যুবকের! বিক্ষুদ্ধ জনতার সড়ক অবরোধ!

আবারো বাকেরগঞ্জ বাস চাপায় প্রাণ গেল যুবকের! বিক্ষুদ্ধ জনতার সড়ক অবরোধ!

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে আজ ৫ ডিসেম্বর বিকেল ৪ টায় বাস চাপায় একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোঃ আসলাম হাওলাদার (৩০) পেশায় একজন মুরগী ব্যবসায়ী।

তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের পুত্র। ঘটনা সুত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৬) বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ব্রিজে উঠার আগেই পথচারী আসলামকে ধাক্কা দিয়ে গাড়ি চালক বাস থেকে লাফ দিয়ে পালায়।

এতে বাস গাড়িটি ব্রেক ফেল করে পুনরায় পিছনের দিকে এসে ধাক্কা দেয়া যুবকে পুনরায় চাপা দেয় ঘটনা স্থানে যুবক নিহত হন। বাসটির বাসস্ট্যান্ডের সরকারি কলেজের সম্মুখে হাওলাদার ফিলিং স্টেশনে রাখা ৬ টি সিএনজিকে ধাক্কা দিয়ে দুমরে মুছরে দেয় এবং হাওলাদার ফিলিং স্টেশন আলোকসজ্জার ব্যানার ভেঙ্গে ফেলে। ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা বাস স্টান্ডে স্পীড ব্রেকারেরে দাবীতে টায়াল জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় বাসস্ট্যান্ড ব্রিজের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে। ঘটনা স্থানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবী রায় ও ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাকেরগঞ্জে একের পর এক মহাসড়কে দুর্ঘটনায় আতঙ্কিত বাকেরগঞ্জ বাসি। একজন পথচারী বাসা থেকে বের হয়ে নিশ্চিত হতে পারেনা সড়ক থেকে আবার সুস্থ ভাবে ফিরে আসতে পারবে কিনা।

রীতিমতো একটা মৃত্যুকুপে পরিনত হয়েছে মহা সড়ক। কেউ হাড়িয়ে ফেলছে তার ভাই কেউ বাবা কেউবা তার নিকটজন। নিমিষেই শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন পরিবারের আশা ভরসা। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে। কেউ কেউ বেঁচে থেকেও সমাজের তথা পরিবারের বোঝা হয়ে টিকে থাকে। বেঁচে থেকেও বাকি জীবনটা ধুঁকে ধুঁকে অতিবাহিত করতে হয়।

বরণ করে নিতে হয় পঙ্গুত্ব। এভাবেই কাটিয়ে দিতে হয় আমৃত্যু। আহতদের মধ্যে অনেকে সুস্থ জীবনে ফিরে আসতে পারে আবার অনেকে পঙ্গুত্ব হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হয়। অনেকে আবার মৃত্যুকেও আলিঙ্গন করে নেন। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে বাকেরগঞ্জ বাসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD