মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল জেলা প্রশাসকের সাথে টেলিভিশন সাংবাদিক এ‍্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল জেলা প্রশাসকের সাথে টেলিভিশন সাংবাদিক এ‍্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

Sharing is caring!

 

বরিশালের অন্যতম বৃহত্তম সাংবাদিক সংগঠন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সাথে আজ ৩০ নভেম্ববার মঙ্গলবার বিকাল ৩ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আনিচুর রহমান ও সংগঠনের সাধারন সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের কামাল হাওলাদার, সহ সভাপতি জিটিভি’র ক্যামেরা পার্সন অমল দাস, এ ছাড়াও বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক বাংলা টিভির আলাউদ্দিন, কোষাদক্ষ আরটিভি’র লিটন মোল্লা, দপ্তর সম্পাদক মাইটিভি’র শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক একুশে টিভি’র মোঃ শিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টিভির মোঃ সুমন খান, এশিয়ান টিভি’র মোঃ সোলায়মান এবং তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউজ জি ২৪.কম এর ষ্টাফ রিপোর্টার এস এল টি তুহিন ও সদস্য মোঃ জাকির হোসেন।সাক্ষাতকালে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি বরিশালের উন্নয়নে কাজ করছি। এই কাজের জন্য সাংবাদিকদের সহযোগীতা একান্ত কাম্য। সাংবাদিকদের নিয়েই আমি বরিশালের সকল কাজ করতে চাই, আপনারা বিগত দিনের মতো আমার পাশে থেকে সহায়তা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD