মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী ও স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী ও স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা

Sharing is caring!

দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন বাবুগঞ্জ ব্লাড ডোনার ক্লাব। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। গতকাল শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর ডিগ্রি কলেজে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।

কর্মসূচির মাধ্যমে কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আর নিজস্ব অর্থায়নে এ কর্মসুচী পালন করেন হাসপাতালের কতৃপক্ষ। এছাড়াও কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীনের সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখেন হালিমা-মান্নান হাসপাতালের পরিচালক একে এম শহিদুল আলম ফারুক, ডাঃ নয়ন বাবু, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুব্রুত প্রমুখ। ক্যাম্পেইনটি পরিচালনা করেন মোঃ রুহুল আমিন ও তানভির সহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।

রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন হালিমা মানান হাসপাতালের চিকিৎসক মোঃ মফিজুর রহমান সুজন, ল্যাব টেকনোলজিষ্ট শারমিন নাহার, রেডিওলজিষ্ট ও এমেজি মোঃ সাইফ হোসেন ও সিনিয়র সেবিকা সুমা সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD