বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরিশাল জেলা আ‘ লীগের কোষাধ্যক্ষ আ: আজীজের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন

বরিশাল জেলা আ‘ লীগের কোষাধ্যক্ষ আ: আজীজের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন

Sharing is caring!

বরিশাল জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার একেএম আব্দুল আজীজ হাওলাদারের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ (বুধবার ২২ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের আনিছিয়া জৌনপুরী কওমী ও হাফেজী মাদ্রাসার মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ছবি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি / সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজারো ধর্মপ্রাণ মানুষ।

জানাযার নামাজ শেষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে মরহুমে কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপরে মরহুমের নিজ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD