বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মৃত্যু। নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোররা হলো বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রাব্বি। নিহত কিশোরদের বন্ধু রাকিব বলে, ‘বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আমরা। বিকেলে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন বরিশালে ঘুরতে আসি।

ব্রিজে (শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু) ওঠার সময়ে পেছন থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বির মোটরসাইকেলে ধাক্কা দেয়।’ প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সেতুতে ওঠার সময় রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায়। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা তিন কিশোর।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়নকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসা চলাকালে রাত ৯টার দিকে মারা যায় রাব্বি। তিনি জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও তার সহকারী পলাতক। মরদেহ তিনটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD