মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জয়িতা উজিরপুর ফাউন্ডেশন উদ্বোধন করেন—-এমপি শাহেআলম

জয়িতা উজিরপুর ফাউন্ডেশন উদ্বোধন করেন—-এমপি শাহেআলম

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি :: তৃণমূল নারী উদ্যোক্তাদের সহায়তা, বিপণন ও ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত জয়িতা ফাউন্ডেশনের জয়িতা উজিরপুরের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ উজিরপুর উপজেলা ধামুরা বন্দরে জয়িতা উজিরপুর এর উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মমিন উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিমা বেগম, জয়িতা উজিরপুরের সভাপতি এ্যাড. মোর্শেদা পারভীন প্রমুখ। সভায় বক্তারা পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে জয়িতা ফাউন্ডেশন চালু করার জন্য প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এর পূর্বে ওটরায় শহীদ স্মরনীকা ডিগ্রি কলেজের ৪ তলা ভবন ও জল্লায় মুন্সিরতাল্লুক সরকারি প্রাইমেরি স্কুলের ১ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি শাহেআলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD