মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু।

ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর গন টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১ টি করে কেন্দ্রে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৬ শ‘ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। এছাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও সিপিপির ভলান্টিয়াররা টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য উপজেলার ৮ হাজার ৪ শ‘ মানুষকে এ টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে সকালেই টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামানসহ সরকারী কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে টিকা দেয়া হচ্ছে। ১৪ তারিখের পর সরকারী সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে ঘুরে মানুষের স্বতস্ফ‚র্ত উপস্থিতি লক্ষ করেছি। সরকারের এ কার্যক্রমকে সফল করতে দিনব্যাপি মাঠে থাবেন বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD