মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল টু মুম্বাই ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

বরিশাল টু মুম্বাই ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

Sharing is caring!

বরিশাল সদরের মেয়ে নাসিরা জাহান অনন্যার সঙ্গে ‘বসগিরি’ খ্যাত ঢাকাই সিনেমার আলোচিত পরিচালক শামীম আহমেদ রনীর ফেসবুকে পরিচয় ছিল প্রায় চার বছর। সেই সূত্রে বন্ধুত্ব। ২০১৯ সালের ৮ নভেম্বরে বন্ধুত্ব অঅঅদধধধধড়ূাা মন দেয়া নেয়ায়। অবশেষে সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে মেন্টাল, বসগিরি, শাহেনশাহ সিনেমাগুলোর পরিচালক রনীর। গত রবিবার (১৮ জুলাই) অনন্যার সঙ্গে পরিচালক রনীর বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও স্বশরীরে ওই অনুষ্ঠানে ছিলেন না রনী। মজার ব্যাপার ঘটেছে এখানে!

বাগদান অনুষ্ঠানে রনির বাবা-মাসহ পাত্রী অনন্যার বাবা-মা উপস্থিত থাকলেও পরিচালক রনী ছিলেন মুম্বাইতে। ভার্চুয়ালি তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান শামীম আহমেদ রনী। মুম্বাই থেকে মুঠোফোনে শামীম আহমেদ রনী বলেন, ভোরের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই এসেছি।

প্রায় একই সময় ঢাকা থেকে আমার বাবা-মা বরিশালে গেছেন। আমি মুম্বাই থাকলেও মন পড়েছিল বাগদান অনুষ্ঠানে। শামীম আহমেদ রনী জানান, তার মুম্বাই যাওয়ার কারণ আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের পরিকল্পনার মিটিং করা। আগামী আগস্টে ১৫ বিরতি পাবেন। সেই ফাঁকে বিয়েটা সেরে ফেলতে চান।

নইলে আগামী বছর জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। রনী বলেন, ১৩ আগস্ট বিয়ে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা আছে। নইলে ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন হবে। এরআগে রনী বিয়ে করেন মডেল ও অভিনেত্রী তমা খানকে। যিনি ২০১৯ সালে ‘আত্মহত্যা’ করেন।

রনীর বাগদত্তা অনন্যা বরিশাল বিএম কলেজে বিএ অর্নাসে পড়ছেন বলে জানান ‘রংবাজ’ সিনেমার এই পরিচালক। রনী যোগ করে বলেন, অনন্যা প্রচণ্ডভাবে তমাকে রেসপেক্ট করে। এটি আমাকে খুব স্পর্শ করে। তাছাড়া সে প্রচণ্ড কেয়ারিং। যেটা আমার জন্য খুব দরকারি। বছর দুয়েক আগে জীবনের বাজে সময় পার করছিলাম। তখন অনন্যা তার অবস্থান থেকে মানসিকভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে।

সেই থেকে তার প্রতি আমার দুর্বলতা বাড়ে ও একসময় প্রেম হয় দুজনের মধ্যে। বসগিরি ও ধ্যাততেরিকি ছাড়া শামীম আহমেদ রনীর পরিচালনায় বেশির ভাগ সিনেমা প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো বিক্ষোভ, বুবুজান, লাইভ। এছাড়া তার নির্মাণাধীন সিনেমার মধ্যে আছে কলকাতার দেবের কমান্ডো, বনি-কৌশনীকে নিয়ে লাগ ভেলকী লাগ, ছুটি। আরও কলকাতার সিনেমা চক্কর, অগ্নিবীণা, ধাঁধা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD