বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালের বেলতলা খেয়াঘাটে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় যাএী পারাপার

বরিশালের বেলতলা খেয়াঘাটে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় যাএী পারাপার

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনার সংক্রমণ রোধে শুরু হওয়া ১৪ দিনের বিধিনিষেধ উপক্ষো করে জীবনের ঝুঁকি নিয়ে কীর্তনখোলা নদী পারাপার করছে শত শত মানুষ। আর করোনাকে পুঁজি করে অধিক মুনাফা লাভের আশায় এই কাজে সহযোগীতা করছেন এক শ্রেণীর সুবিধালোভী মানুষ। সরেজমিনে বরিশাল শহরতলীয় বেলতলা ঘাটে গিয়ে দেখা যায়, কঠোর বিধিনিষেধের কারনে সরকারের নির্দেশনা মেনে ঘাটে খেয়া পারাপার বন্ধ রাখে ঘাট ইজারাদার। এতে সকাল থেকেই সাধারন মানুষের উপচে পড়া ভীড় দেখা যায় বেলতলা খেয়াঘাটের দুই পাড়ে।

তবে ঘাটের ট্রলার বন্ধের সুযোগে সকাল থেকেই ছোট ছোট মাছ ধরার নৌকা দিয়ে যাত্রীদের পারাপার শুরু করেন এক শ্রেণির অসাধু মানুষ। আর এতে নেতৃত্ব দেয় গীলাতলির স্বঘোষিত নেতা মাসুম বিল্লাহ ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সুমন। তাদের সহযোগীতায় ঘাটের খেয়া বন্ধের সুযোগে অতিরিক্ত ভাড়ার বিনিময়ে ছোট ছোট নৌকা দিয়ে যাত্রীদের পারাপার করানো হয়। আর পারাপারে প্রতি যাত্রীকে গুনতে হয় ৫০ থেকে ২শ’ টাকা পর্যন্ত।

হাজেরা বেগম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন,‘ডাক্তার দেখাতে আমার জরুরীভাবে শহরে আশার প্রয়োজন ছিলো। এসে দেখি ঘাটে খেয়া পারাপার বন্ধ রয়েছে। গিলাতলী থেকেতো আর দপদপিয়া ব্রিজ ঘুরে শহরে যাওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে মাছের ট্রলারে ১২০ টাকা ভাড়া দিয়ে নদী পার হয়েছি।’ রফিক উদ্দিন নামে আরেক যাত্রী বলেন,‘আমার অফিস খোলা, খেয়াঘাট এসে দেখি খেয়া বন্ধ, ছোট ছোট নৌকায় যাত্রী পারাপার করা হচ্ছে। পরে ১৫০টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই সেই ছোট নৌকায় বেলতলা ঘাটে এসেছি।’ এব্যাপারে মাসুম বিল্লাহ নামে ওই ব্যক্তির মুঠোফোন রিং দেওয়া হলে তিনি বলেন, ‘গ্যাঞ্জাম দেখে আমি ঘাটে গেছিলাম, আমি পীর সাহেব হুজুরের পরিবারের লোক, তার চাচতো ভাই। সে হিসেবে এলাকায় কোন গ্যাঞ্জাম হলে আমি সমাধান করি। আমি এমনিতেই ওখানে ছিলাম, খেয়া পারাপারের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

বেলতলা এলাকার স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,‘করোনার মহামারীর মধ্যে ঘাট বন্ধ থাকলেও ওপারের মাসুম বিল্লাহ, সুমন ওরফে হোন্ডা চালক সুমন সহ কয়েকজনের সহযোগীতায় ছোট ছোট নৌকা দিয়ে মানুষ পারাপার করা হয়। এতে একদিকে ছিলো করোনার সংক্রম বাড়ার আশঙ্কা অন্যদিকে ছিলো জীবনের ঝুঁকি। কিন্তু এবারও কোষ্টগার্ড ঘাটে এসে কোন ব্যবস্থা নেয় নি।’ অন্যদিকে অসুস্থ ও জরুরী প্রয়োজনের যাত্রীদের দূর্ভোগ দেখে দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বেলতলা খেয়া পারাপারের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ইজারাদার জানান,‘লকডাউনে বেলতলা ঘাট বন্ধ ঘোষণা করার এমনিতেই আমরা ইজারাদারা অনেক লোকসানের মুখে আছি। তারপরও আমরা সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পারাপার বন্ধ রাখি।

কিন্তু এক শ্রেণির লোক অধিক মুনফা লাভের আশায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করায়। পরে প্রশাসনের নির্দেশে সকল স্বাস্থ্যবিধি মেনে অসুস্থ যাত্রীদের পারাপার করাই।’ উল্লেখ্য, গত ৪ জুলাই কঠোর বিধিনিষেধ চলাকালে বেলতলা সংলগ্ন এ নদীতে ছোট একটি নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপারের সময় সেটি ডুবে যায়। স্থানীয়রা জানান, কাঠের তৈরি ছোট ওই ট্রলারটি ১২ জন লোক নিয়ে চরমোনাই খেয়াঘাট থেকে বরিশালের বেলতলা খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। পথে বেলতলা মাঝ নদীতে সেটি ডুবে যায়। ঘটনার সময় বেলতলা খেয়াঘাটে দায়িত্ব পালন করা কাউনিয়া থানা পুলিশ সদস্যরা ডুবে যাওয়া ট্রলারের ১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD