বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

Sharing is caring!

বরিশাল: বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার সকাল পৌনে ১১টার দিকে সদর নৌ থানা সংলগ্ন লঞ্চঘাটের পূর্ব পাশে মাঝ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামান জানিয়েছেন, ‘উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক ৫০ বছর হবে। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। তিনি বলেন, সকালে কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়।

পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি বলেন, ‘মৃতদেহের শরীর থেকে চামড়া খসে গেছে। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD