মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরিশালসহ দেশবাসীকে ঈদুল-উল-আযহার শুভেচ্ছা

বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরিশালসহ দেশবাসীকে ঈদুল-উল-আযহার শুভেচ্ছা

Sharing is caring!

বরিশালের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনেনর পক্ষ থেকে পবিত্র ঈদুল-উল-আযহা উপলক্ষে বরিশালবাসি সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বরিশাল ক্যামেরা পার্সন আনিছুর রহমান এবং সাধারন সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের কামাল হাওলাদার, আজ বরিশাল নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের অস্থায়ী কার্যালয়ে হতে এক লিখিত বিবৃতিতে তারা জানান, আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদ-উল আযহা, তবে এবারের ঈদ-উল আযহা অন্যান্য ঈদ-উল আযহার চেয়ে ব্যাতিক্রম। বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের কারণে ঈদের আমেজ অনেকটাই বিলীন হয়েছে। করোনা মহামারীতে সমাজের ধনী-গরিব-ধর্ম-বর্ণ-গোত্র-জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নিতে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপনের আহ্বান জানান সংগঠনের সভাপতি ও সম্পাদক মহোদয়।

সাধারন সম্পাদক কামাল হাওলাদার বিবৃতিতে বলেন, ঈদ মানে খুশি। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। আমরা যেন সবাই নিরাপদ দুরত্ব বজায় রেখে জায় নামায নিয়ে পবিত্র ঈদ উল আজহার নামায আদায় করি। সামর্থবান যারা আছি তারা মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি করব। এবং সবাই একসাথে মহান আল্লাহ তা আলার দরবারে ফরিয়াদ জানাব যেন তিনি আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন। সভাপতি আনিছুর রহমান বিবৃতিতে বলেন, মহান সৃষ্টি কর্তা আমাদের যুগে যুগে প্রতি বছর ঘুরে আবারো মানবতার সুমহান আল্লাহ রাসুল (সঃ) আদর্শ নিয়ে মুসলমানদের দরবারে হাজির হয়েছে ঈদুল-উল-আযহা কিন্তু এবারের ঈদুল-উল-আযহা বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একের পড় এক লকডাউন চলছে। তিনি বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানি খুশি। পবিত্র ঈদুল- উল -আযহা প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করে আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে। ঈদের আনন্দ হোক সবার জীবনের উৎস । এই মহামারী করোনাভাইরাস এ স্বাস্থ্যবিধি মেনে চলা বেশি বেশি ইবাদত ছাড়া আর কোন উপায় নেই। তিনি এ মহামারী করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ার পরামর্শ দিয়ে বলেন, আল্লাহ- রাসুল (সঃ) পথ অনুসরণ করলে এই মহামারী করোনা থেকে আমরা রক্ষা পাবো বলে আমার বিশ্বাস।

এ ছাড়াও বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশনেনর সহ সভাপতি চ্যানেল আই’র ক্যামেরা পার্সন আরিফুর রহমান,,জি টিভির ক্যামেরা  পার্সন  সহ সভাপতি অমল দাস সহ সাধারন সম্পাদক এটিএন বাংলা’র আলাউদ্দিন, কোষাদক্ষ আরটিভি’র লিটন মোল্লা, দপ্তর সম্পাদক মাইটিভি’র শফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক একুশে টিভি’র মোঃ শিপন, প্রচার সম্পাদক আনন্দ টিভি’র অপূর্ব বাড়ৈ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির মোঃ সুমন খান, এশিয়ান টিভি’র মোঃ সোলায়মান এবং তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত নিউজ জি ২৪ ষ্টাফ রিপোর্টার এস এল টি তুহিন ও বাংলা টিভি’র মোঃ জাকির হোসেন সহ সকলে বরিশালবাসি ও দেশবাসীকে ঈদুল-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD