রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কেরানীগঞ্জে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

বরিশালে কেরানীগঞ্জে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : নিখোঁজের ৭ দিন পর রাসেল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ। নিহত রাসেল ঢাকা কেরানীগঞ্জের শুক্কুর আলী সরদারের পুত্র। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে বরিশাল নগরের চাঁদমারী খেয়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মো:তানজিল আলম বলেন, র্কীতনখোলা নদীর চারকাউয়া দিক থেকে পানিতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশ ও কোর্সগাডকে খবর দেয়। পরে তারা লাশটি উদ্ধার করে বরিশাল আমাদের কাছে হস্তান্তর করেন। তিনি আরো বলেন,নিহত রাসেলের ম্যানিব্যাগ থেকে তার পরিবারের একটি ফোন নাম্বার পাওয়া যায়। পরে ফোন নাম্বারের যোগাযোগ করে জানতে পারি গত ৭ দিন পূর্বে ঢাকা কেরানীগঞ্জের থানায় রাসেল নিখোঁজ হওয়ায় একটি সাধারন ডায়েরি করেছে তার পরিবার। নিহত রাসেলের শরীলে কাল রঙ্গের একটি প্রান্ট ব্লু রংরের টি সাট এবং প্রান্টের পকেটে একটি ম্যানিব্যাগ পাওয়া যায়। যার মধ্যে ২৮৮৪ টাকা ,দু’টি সিম কাড, একটি মেমোরী কাডও সোনার দোকানের একটি কাগজ পাওয়া গেছে। এবিষয় বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,র্কীতনখোলা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরন করেন। এঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD