মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের কড়াপুরে গভীর রাতে দুই শতাধিক গাছ ভেঙ্গে ফেলেছে দূবৃত্তরা

বরিশালের কড়াপুরে গভীর রাতে দুই শতাধিক গাছ ভেঙ্গে ফেলেছে দূবৃত্তরা

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার দক্ষিন কড়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গভীর রাতে দূবৃত্তরা একটি বাগানের প্রায় ২ শতাধিক গাছ ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে কড়াপুর ইউনিয়ের দক্ষিন কড়াপুর এলাকার ডাঃ আবু বক্কর এর বাগানে ঘটে। ভুক্তভোগী আবু বক্কর বলেন, আমাদের পৈত্তিক সম্পতি প্রায় ১ একর ১০ শতাংশ।

দীর্ঘ বছর ধরে আমাদের দখলেই রয়েছে। কিন্তু আমরা বাড়িতে না থাকার সুবাদে স্থানীয় কয়েকজন ব্যাক্তিকে আমার জমিতে কৃষি চাষ করে খেতে বলি। তারা দীর্ঘ দিন আমার পৈত্তিক সম্পতিতে কৃষি চাষ করেও খেয়েছেন। পরে আমি আমার ভাইর ছেলে মাসুদ হাওলাদারকে উক্ত জমি দেখাশুনা করার জন্য দেই এবং মাসুদকে দেখা শুনা করতে দেওয়ার পর মাসুদ ও আমি চলতি বছরের জুন মাসে চাম্বুল, রেন্ডি, মেহোগুনিসহ আরো ২/৩ প্রজাতির ৪২০ পিচ গাছের চারা রোপন করি। গাছের চারা রোপন করার কয়েকদিন পরে গভীর রাতে কে বা কারা আমাদের বাগানে প্রবেশ করে গাছের চারা গুলোর মাথা ভেঙ্গে ফেলে যায়।

পরে আমরা কাউকে শনাক্ত করতে না পাড়ায় বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেই নি। তার পরেও দূবৃত্তরা ফের গত বৃস্পতিবার ৮ জুলাই গভীর রাতে আমাদের বাগানে প্রবেশ করে আবারও প্রায় ২ শতাধিকের বেশি গাছের চারার মাথা ভেঙ্গে ফেলে রেখে যায়। তবে গাছের চারা ভেঙ্গে ফেলার ঘটনায় স্থানীয় কয়েক ব্যাক্তিতে ডাঃ ডাঃ আবু বক্কর সন্দেহ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঃ আবু বক্কর দীর্ঘ দিন ধরে বরিশালে বসবাস করেন। তাদের সাথে কেউর কোন শক্রতাও নেই। তার পরে কারা তাদের সাথে শক্রতা করে যাচ্ছে তা আমাদের জানা নেই। তবে যেই গাছ গুলো ভেঙ্গে ফেলেছে তাকে চিহ্ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে কড়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন বলেন, ডাঃ আবু বক্করের পৈত্তিক সম্পত্তি এটা।

তারা দীর্ঘ দিন ধরে বরিশালে থাকেন। তারা খুব ভালো লোক। তার পরেও কারা তাদের সাথে শক্রতা করে যাচ্ছে তা আমার জানা নেই। তাদের অনেক গুলো গাছের চারা ভেঙ্গে ফেলা হয়েছে। অমি দেখেছি এবং বিষয়টি আমার কাছে বলায় আমি ডাঃ আবু বক্করকে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেই। উক্ত ঘটনায় বিমান বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েন ভুক্তভোগী ডাক্তার আবু বক্কর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD