বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
মানবিকতা এখনো হারিয়ে যায়নি

মানবিকতা এখনো হারিয়ে যায়নি

Sharing is caring!

ছবিতে দেখা যাচ্ছে বসে থাকা মানুষটি খাবারের প্যাকেট দিচ্ছে আর দাঁড়িয়ে থাকা মানুষটি তা গ্রহন করছেন। এতে একজনকে দাতা আরেকজনকে গ্রহিতা মনে হচ্ছে। তবে যিনি দাতা তিনি কোন সমাজসেবী অথবা ধর্নাঢ্য ব্যক্তি নন। তিনি হচ্ছেন একজন মানবিক ফেরিওয়ালা। ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করাই তাঁর পেশা। তাঁর মানবিকতার দৃশ্যটি হয়তো কারো চোখেই পড়েনি।

তারপরেও তিনি যে মহৎ কাজটি করছেন তা অনন্য, অনুকরণীয়। গতকাল শুক্রবার দুপুরের ছবি এটি। মহামারী করোনা ভাইরাসের কারনে দেশে কঠোর নিষেধাজ্ঞা চলছে। একারণে বেকার হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো। চলমান নিষেধাজ্ঞার মধ্যেই অনেক হতদরিদ্রের মতো শুক্রবার রাস্তায় বের হয়েছিলেন তারা। তাঁদের একজন রিকসাচালক ও অন্যজন লুঙ্গি কাপড় ফেরিওয়ালা। রোজগারের আশায় নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল দে কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন তারা। হঠাৎ তারা দেখতে পান পিকআপযোগে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।

অন্যদের মতো তারা দু’জনেও ছুটেন পিক-আপের পিছনে। শেষ পর্যন্ত লুঙ্গি বিক্রেতা দৌড়ে এক প্যাকেট খাবার হাতে নিতে পারলেও ব্যর্থ হন রিকশাচালক। খাবার প্যাকেটনা পেয়ে এরপর হতাশাচিত্তে তিনি দাঁড়িয়ে থাকেন নিজের রিকসার সামনে। বিষয়টি টের পেয়ে নিজের জন্য সংগ্রহ করা খাবার প্যাকেটটি ওই রিকসাওয়ালার দিকে বাড়িয়ে দেন লুঙ্গি বিক্রেতা।

প্রথমে নিতে না চাইলেও পরে তা গ্রহন করেন রিকসাওয়ালা। বেশকিছু সময় ধরে এ দৃশ্য অবলোকন করে মোবাইলে দুজনের বিরল এ ছবিটি তোলা শুরু করি। ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করে জীবন নির্বাহ করা মানবিক ওই মানুষটি ছবি তুলতে দেখে মুচকি হাসি দেন। কেন নিজে না নিয়ে অন্যকে খাবার দিয়ে দিলেন এ প্রশ্নের জবাবে তাঁর সংক্ষিপ্ত উত্তর ছিলো আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর অল্প সময়ের মধ্যে দু’জনেই ওই স্থান ত্যাগ করেন। লুঙ্গি বিক্রেতার মানবিক গুণাবলী দেখে মনে হয়েছে সত্যিই মানবিকতা হারিয়ে যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD