মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কীর্তনখোলা নদীতে ডুবতে থাকা যাত্রী উদ্ধারে প্রশংসিত ৩ পুলিশ সদস্য

কীর্তনখোলা নদীতে ডুবতে থাকা যাত্রী উদ্ধারে প্রশংসিত ৩ পুলিশ সদস্য

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার চরমোনাই পশুরিকাঠি খেয়াঘাট থেকে কাঠের তৈরি ছোট ট্রলারে করে কীর্তনখোলা নদী পাড়ি দিচ্ছিলেন ১২ জন যাত্রী। মাঝনদীতে প্রবল স্রোতের কবলে পড়লে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। ট্রলারে যাত্রীদের মধ্যে চার শিশু ও দুইজন নারীও ছিলেন। ডুবতে থাকা যাত্রীদের চিৎকারে এগিয়ে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন সদস্য। স্পিডবোট ও দুটি ট্রলার নিয়ে একে একে ১২ যাত্রীকে উদ্ধার করেন তারা।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিএমপির কাউনিয়া থানার এএসআই বদরুল ইসলামের নেতৃত্বে উদ্ধার তৎপরতায় অংশ নেন কনস্টেবল মো. ইয়াসিন ও মো. রুদ্র। ট্রলারের কয়েকজন যাত্রী বলেন, চরমোনাই পশুরিকাঠি খেয়াঘাট থেকে বেলা সাড়ে ১২টার দিকে তারা ট্রলারে ওঠেন। কিছুক্ষণ পর কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাটের উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে যায়। ছোট ট্রলারটিতে ১২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ছিল চার শিশু। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় ট্রলারটি ঢেউয়ে দুলছিল। মাঝনদী গেলে প্রবল স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। যাত্রীদের কয়েকজন জানতেন না সাঁতার। সাঁতার জানতো না শিশুগুলোও।

ফলে শিশুদের রক্ষা করতে গিয়ে তাদের বাবা-মা হাবুডুবু খাচ্ছিলেন। তারা বলেন, ‘তাদের বাঁচাতে অন্যরা এগিয়ে গেলে তীব্র স্রোত ও ঢেউয়ে তারাও পানিতে তলিয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময় স্পিডবোট ও দুইটি ট্রলার নিয়ে এগিয়ে আসেন এএসআই বদরুল ইসলাম, কনস্টেবল মো. ইয়াসিন ও মো. রুদ্র। তারা একে একে উদ্ধার করেন ডুবতে থাকা ১২ জন যাত্রীকে। ওই তিন পুলিশ সদস্যর কারনেই ট্রলারের সব যাত্রীরা বেঁচে ফিরেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। তারা আমাদের নতুন জীবন দিয়েছেন।

উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া এএসআই বদরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বেলতলা খেয়াঘাট এলাকায় ডিউটি ছিল। আমার সঙ্গে পুলিশ লাইনের দুইজন কনস্টেবল ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে মাঝনদীতে ট্রলারটি ডুবতে দেখে সঙ্গে সঙ্গে খেয়াঘাটে থাকা স্পিডবোট ও দুইটি ট্রলার নিয়ে তাদের উদ্ধারে এগিয়ে যাই। দুই কনস্টেবল, স্পিডবোট ও ট্রলার চালক এবং স্থানীয় কয়েকজনের সহায়তায় ডুবতে থাকা সব যাত্রীকে উদ্ধারে সক্ষম হই। তীরে নিয়ে আসার পর যাত্রীদের অনেকেই আমাদের জাপটে ধরে কেঁদে ফেলেন। ধন্যবাদ জানান।’ এএসআই বদরুল আরও বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা যেভাবে আমার কাজের প্রশংসা করছেন, তাতে সত্যিই আপ্লুত আমি।’ এ প্রসঙ্গে কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেন বলেন, ‘জনগণকে নিরাপত্তা দেবে, নিরাপদে রাখবে, বিপদে এগিয়ে যাবে এটাই তো পুলিশের দায়িত্ব। দায়িত্বের সেই জায়গা থেকেই ডুবতে থাকা যাত্রীদের বাঁচাতে তাৎক্ষণিক ছুটে যান এএসআই বদরুল ইসলাম।

তার সঙ্গে ছিলেন দুই কনস্টেবল। সামান্য দেরি করলে হয়ত খারাপ কিছু ঘটতে পারত। এএসআই বদরুল ইসলাম প্রশংসা পাওয়ার মতো কাজ করেছেন। তার কারণে আজ কাউনিয়া থানার পুলিশ সদস্যরা গর্বিত। তিনি আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা, কাউনিয়া থানার সহকারী কমিশনার মো ইব্রাহিম, ওসি আজিমুল করিম, পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনসহ থনার সব সদস্য এএসআই বদরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD