সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিশ্ব যোগ দিবস-২০২১ উদযাপিত

বরিশালে বিশ্ব যোগ দিবস-২০২১ উদযাপিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধি: আজ ২১ জুন বিশ্ব যোগ দিবস। বিশ্বব্যাপী যোগ ব্যায়াম এখন বৈজ্ঞানীকভাবে স্বীকৃত একটি ব্যায়াম প্রক্রিয়া যার মাধ্যমে শারীরিক, মানসিক নানা সমস্যা থেকে মুক্ত হওয়ার পাশাপাশি প্রশান্তি, সুস্বাস্থ্য, সতেজতা, প্রানবন্ততা ও রোগমুক্ত দীর্ঘজীবন লাভ করা সম্ভব। তাই নানা গবেষনার মাধ্যমে যোগ ব্যায়াম বৈজ্ঞানীকভাবে প্রমান করে জাতিসংঘ ২১ জুনকে বিশ্ব যোগ দিবস ঘোষনা করে। জাতিসংঘ স্বীকৃত এই দিবসটি বিশ্বজুরে পালিত হয় নানা আয়োজনের মধ্যে দিয়ে। এরই ধারাবাহিকতায় বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্ঞা ফাউন্ডেশন প্রতি বছরের মতোই এবছরও দিবসটি পালন করে। করোনা পরিস্থিতি এবং মুষলধারার বৃষ্টির কারনে সীমিত পরিসরে দিবসটি পালন করা হয় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ২১ শে জুন সোমবার বিকাল পাচঁটা থেকে ছয়টা।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও যোগ ব্যায়াম প্রদর্শনী করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকসেস শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, তালুকদার হাট স্কুল এন্ড কলেজ এর সহকারি শিক্ষিকা মোর্শেদা পারভীন শ্রাবনী, মাইক্রোল্যাব মেডিকেল সার্ভিসেস লিঃ এর ডিরেক্টর উজ্জ্বল কুমার দে, পারভেজ সিকদার লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এছাড়া প্রজ্ঞা ফাউন্ডেশনের সদস্য, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উদ্যানে ভ্রমনে আসা মানুষজনও প্রদর্শনী উপভোগ করেন। শুরুতেই যোগ ব্যায়ামের উপকারীতা তুলে ধরা হয় আলোচনায়, এরপর অতিথিদের বক্তব্যে বিশ্ব যোগ দিবসের তাৎপর্য্য আলোচিত হয়। সবশেষে যোগ ব্যায়াম প্রদর্শনী করা হয়। প্রোগ্রাম সঞ্চালনা, যোগ ব্যায়ামের ওপর আলোচনা ও যোগ ব্যায়াম প্রদর্শনীর মাধ্যমে সকলকে যোগ ব্যায়াম করান প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুভাশীষ দাস সুভাষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD