রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ৬ দফার অন্তরালে শুরু হয়েছিল এক দফার আন্দোলন-পংকজ নাথ।

বঙ্গবন্ধুর ৬ দফার অন্তরালে শুরু হয়েছিল এক দফার আন্দোলন-পংকজ নাথ।

Sharing is caring!

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আজ সোমবার রাতে মুক্তিযোদ্ধা পার্ক মাঠে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দিবস আজ।

১৯৬৫ সনের যুদ্ধের পর ১৯৬৬ সনে পাকিস্তানের লাহোরে বাঙালি মুক্তির সনদ ৬ দফা উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই ১৯৬৬ সনের ৬ দফার অন্তরালেই ছিল এক দফার আন্দোলন। জনগণের মুক্তি ও জনগণের কল্যাণই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এরই ধারাবাহিকতায় ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরংকুশ বিজয় ও ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা।

সাংসদ পংকজ নাথ আরো বলেন, মীরজাফর কখনো নবাব হতে পারে নাই। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান কাল্টু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, শামসুল বারী মনির, মনির হাওলাদার, কাদের ফরাজি, শেখ শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD