সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইউপি নির্বাচন : আ’লীগের প্রার্থীকে সর্মথন দিলেন আনারস মার্কার প্রার্থী

ইউপি নির্বাচন : আ’লীগের প্রার্থীকে সর্মথন দিলেন আনারস মার্কার প্রার্থী

Sharing is caring!

আগামী ২১ জুন উজিরপুর উপজেলার ৪নং ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক রাঢ়ী কে সর্মথন দিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ খান।

শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টায় ওটরা ইউনিয়নের মশাং বাজারে ওয়ার্ড আওয়ামীলীগ অফিসে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা ও কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজ খান। বক্তৃতা শেষে ফিরোজ খান নৌকা মার্কার পোস্টার হাতে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ খালেক রাঢ়ীর কাছে তুলে দিয়ে বিজয় কামনা করেন।

এসময় মশাং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মিজান খন্দকারসহ ১.২.৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি /সম্পাদক,যুবলীগ,ছাত্রলীগ, স্থানীয় সাবেক- বর্তমান মেম্বর, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েকশ নৌকা মার্কার সর্মথক-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নান্নু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উজিরপুর শাখার সভাপতি কামরুল হাসান নাসিম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ কামাল হোসেন মোল্লা, উজিরপুর থানা যুবলীগের সদস্য মোঃ রিয়াজ,ওটরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ব্যাপারী সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এর আগে ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী এম এ খালেক রাঢ়ী নেতাকর্মীদের নিয়ে ফিরোজ খানের বাড়ীতে দোয়া চাইতে গেলে ফিরোজ খানের মা তার ছেলেকে নৌকার পক্ষে কাজ করার জন্য দুইজন কে হাতে হাতে মিলিয়ে দিয়ে দোয়া করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD