বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান মারা যান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান মারা যান

Sharing is caring!

কাজ শেষ হওয়ার আগেই সংযোগ দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে ফয়সাল হাওলাদার (৩০) নামে এক লাইনম্যান মারা গেছেন। শনিবার (৫ জুন) ৫টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি-১ এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফয়সাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে ওঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী।

এতে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সোয়া ৫টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটিতে তারের সঙ্গে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD