সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

বরিশালে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

জেলার উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠী গ্রামের সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের লাশ কবর থেকে উপড়ে ফেলার ঘোষনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে এগারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হায়দার শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, জহিরুল আলম, আয়নাল হক, আব্দুল আউয়াল ও মুক্তিযোদ্ধার সন্তান উৎপল চক্রবর্তী, আরিফুর রহমানসহ অন্যান্যরা।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, গত কয়েকদিন পূর্বে উত্তর মোড়াকাঠী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার মৃত্যুবরন করলে লাশ দাফনে বাঁধা দেয় প্রতিপক্ষ জামাল সরদার, জালাল সরদার ও তাদের সহযোগীরা। এনিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আপত্তির মুখে পিছু হটে প্রতিপক্ষরা। এরপরই থেকেই প্রতিপক্ষ গ্রুপটি মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি এবং ওই মুক্তিযোদ্ধার লাশ কবর থেকে উপরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD