সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণীতে নেওয়া গরুর আক্রমনে শিশু আহত, নিরাপত্তার ঘাটতি

বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণীতে নেওয়া গরুর আক্রমনে শিশু আহত, নিরাপত্তার ঘাটতি

Sharing is caring!

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণী প্রস্তুতকালে বলদ গরুর আক্রমনে এক শিশু আহত হয়েছেন। আহত শিশুকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তড়িঘড়ি করে বাসায় পাঠিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে উপজেলা প্রাণিসম্পদ দফতরের বিরুদ্ধে। শনিবার সকাল ১১ টার সময় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত শিশু নুসরাত জাহান তুবা (১২) বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুসা হাওলাদারের মেয়ে ও বাকেরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার উপজেলা প্রাণিসম্পদ দফতর বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন করেন।

এ প্রদর্শণীতে ট্রাক থেকে গরু নামানোর সময় বেপরোয়া একটি বলদ গরু শিশু নুসরাত জাহান তুবাকে আক্রমন করেন। এতে তুবার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আহত হয়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, শিশু নুসরাত জাহান তুবা স্কুলের এসাইনমেন্টের খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ প্রদর্শণীতে গরু নামানোর সময় তুবাকে একটি বলদ গরু ধাওয়া দিয়ে আক্রমন করেন।

এসময় তুবা মাটিতে পড়ে গেলে বলদ গরুটি তাকে পা দিয়ে চেপে ধরে আবারো আক্রমন করে। পরে প্রাণীসম্পদ দফতরের কর্মকর্তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । আহত শিশু তুবার মা আর্য্য আক্তার ঢলি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদেরকে বলেন, তার মেয়ে স্কুলের এসাইনমেন্ট খাতা জমি দিয়ে আসার সময় বলদ গরুতে গুঁতো দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রাণীসম্পদ দফতরের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কোনো রকম চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছেন।

এ পর্যন্ত আর কেউ তার কণ্যা তুবার খোঁজ নিতে আসেননি। মেয়েটা শুধু কান্না করছে। কি অবস্থা কিছুই বুঝে উঠতে পারছিনা। স্কুল বন্ধ না রেখে মেলা পাচ্ছেন এখন আমার বাচ্চার যদি কিছু হয় কে এর দায় নিবেন? অভিযোগ রয়েছে প্রাণী সম্পদ প্রদশণীতে নিরাপত্তার ঘাটতি ছিলো।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শঙ্কর প্রসাদ অধিকারী জানান, বলদের আক্রমনে আহত শিশুকে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এছাড়াও ইউএনও আমাকে কল দিয়েছিলেন আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তার নাকে ও মুখে আঘাত লেগেছে। বাকেরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আহত শিশুকে সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD