রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিএনপিতে প্রকাশ্য দ্বন্দ্ব-দলভারী ফারুকের, অনুসারী সংকটে সরোয়ার

বরিশাল বিএনপিতে প্রকাশ্য দ্বন্দ্ব-দলভারী ফারুকের, অনুসারী সংকটে সরোয়ার

Sharing is caring!

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বরিশাল মহানগর বিএনপির শাখার দ্বন্দ্ব-গ্রুপিং। কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিবাদমান গ্রুপ দুটি পৃথকভাবে অংশ নেয়।

একটি পক্ষ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে অংশ নেয়। আর অন্য পক্ষের নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক। তবে, সেখানে সরোয়ারের চেয়ে মনিরুজ্জামান ফারুকের পক্ষেই বেশি নেতৃবৃন্দকে দেখা গেছে। ভার্চুয়াল ওই আলোচনা সভায় সকল ইউনিটের সভাপতি বক্তৃতা দিলেও বিবাদমান প্রকাশ্য গ্রুপিংয়ের কারণে বরিশাল থেকে বক্তৃতা দেয়ার সুযোগ পাননি নগর সভাপতি মজিবর রহমান সরোয়ার। বরিশাল থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়দুল হক চাঁন। দেখা গেছে, মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আকবর শেঠ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তরিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আরো অনেক নেতৃবৃন্দ। অপরদিকে, মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে আলোচনা সভায় অংশ নেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার মনির, অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ, সহ সাধারণ আ ন ম সম্পাদক সাইফুল আহসান আজিম, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হাসান লিমন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিমসহ আরো অনেক নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD