সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দক্ষিণাঞ্চলে ইলিশের দেখা নেই জেলেরা হতাশ

দক্ষিণাঞ্চলে ইলিশের দেখা নেই জেলেরা হতাশ

Sharing is caring!

বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ। খালি হাতেই নদী থেকে ফিরতে হচ্ছে জেলেদের। জেলেরা জানায়, গত বছরও তারা কিছু ইলিশ পেয়েছেন, এবার তাও মিলছে না। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টি না হওয়ার কারণেই নদ-নদীতে মাছ আসছে না।

অন্যদিকে মৎস্য গবেষকরাও বলছেন, এই সময়ে এমনিতেই ইলিশ থাকে না। এ ছাড়া গত কয়েক বছরের মধ্যে এবারে বৃষ্টিপাত কম হওয়ায় ইলিশ আসছে না। ভোলার চরফ্যাশনের জেলে আলাউদ্দিন মাঝি গত ৬ দিন আগে ৭ জন জেলে নিয়ে নদীতে গেলেও মাত্র ৩০ কেজি মাছ নিয়ে ফিরেছেন গত শুক্রবার। তিনি নিউজ জি কে জানান, একবার নদী থেকে ঘুরে আসতে ২০/২৫ হাজার টাকা খরচ হয়। এবার খরচের টাকাও উঠছে না।

বরিশালে ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার পোর্ট রোড পাইকারি মার্কেটের ইলিশ ব্যবসায়ী জহিরুল শিকদার জানান, দুই মাস আগেও প্রতিদিন ১০০/১৫০ কেজি ইলিশ মাছ এলেও এখন ভোলা-বরিশাল মিলে ৫০ কেজি মাছও আসছে না। এদিকে ২০ মে থেকে সমুদ্রে ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় সমুদ্র থেকে ইলিশ আহরণ বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে, বলে জানান পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সম্পাদক নীরব হোসেন টুটুল।

তিনি জানান বাজারে মাছ না থাকায় যে কয়েক কেজি ইলিশ আসছে তার দামও চড়া। এক কেজি সাইজের ইলিশ বর্তমানে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শুধু ইলিশ না অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ বন্ধ থাকায় বাজারে মাছের সরবরাহ কমে গেছে বলে জানান আরেক ব্যবসায়ী। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির বিভাগীয় সভাপতি ইসরাইল পন্ডিত নিউজ জি কে জানান, নদীতে ইলিশ শুধু নয় কোনো মাছই মিলছে না, জেলেরা আসছে খালি হাতে। গত এপ্রিল থেকে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মে মাস থেকে শুরু হয়েছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা এর ফলে জেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন নদীতেও মিলছে না মাছ। এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান নিউজ জি কে জানান, মে জুন মাস পর্যন্ত ইলিশ না পাওয়া স্বাভাবিক।

তবে গত কয়েক বছরের মধ্যে এবার বৃষ্টিপাত সবচেয়ে কম হয়েছে। এর ফলে ইলিশ মাছের পরিমানও কম। বৃষ্টি শুরু হলে অবস্থার পরিবর্তন হবে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান নিউজ জি কে জানান, ইলিশ উপযোগী পরিবেশের অভাবের কারণেই ইলিশ আসছে না। বর্ষা শুরু হলে আবার ইলিশ আসবে আর এটা জুলাই থেকে হতে পারে। বরিশাল বিভাগীয় মৎস্য অফিস থেকে জানা গেছে গত বছরে সাড়ে ৩ লাখ টন ইলিশ দক্ষিণাঞ্চল থেকে আহরণ করা হয়েছে, এবার টার্গেট ধরা হয়ে ৩ দমশিক ৬ লাখ টন। আগামী জুলাই থেকে অক্টোবর ইলিশের সিজনে সংগ্রহ হবে বলে তারা মনে করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD