বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালের জননন্দিত সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

বরিশালের জননন্দিত সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের জন নন্দিত সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল করোনা আক্রান্তে মারা গেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাকির হোসেন জেলালের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার আপন ভাই সৈয়দ দুলাল নিশ্চিত করেন।তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বটতলা নিবাসী জনগণের মাঝে। এর আগে করোনা আক্রান্ত জেলালকে গত শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে বরিশাল থেকে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে জেলাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালের দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে তার বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সার্বিক তদারকি করছিলেন এবং তিনি ভাইয়ের জন্য বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। পেশায় ঠিকাদার হলেও স্থানীয়ভাবে তুমুল জনপ্রিয় জেলাল শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে একটানা ৪বার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালেও তিনি ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে মাঠে নেমেছিলেন।

কিন্তু রাজনৈতিক চাপে প্রতিদ্বন্দ্বিতা না করেই নির্বাচন মাঠ থেকে সরে দাড়িয়েছিলেন। এসময় তার কর্মী-সমর্থকেরা নির্বাচনে যাতে অংশগ্রহণ করে সেজন্য শহরের বটতলা এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD