বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে খেলাফত মজলিসের মানববন্ধন

বরিশালে খেলাফত মজলিসের মানববন্ধন

Sharing is caring!

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও গনহত্যা বন্ধের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস বরিশাল মহানগর শাখার ব্যানারে শুক্রবার (২১ মে) বাদ জুমা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক একেএম মাহবুব আলম, অধ্যাপক মোয়াজ্জম হোসেন, মাস্টার আব্দুল মজিদ এবং মুন্সি মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইহুদীবাদী ইসরাইলের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। তারা ইসরাইলের পন্য বর্জনের জন্য সমগ্র মুসলিম জাহানের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনে ইসরাইলের হামলার ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ এবং ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। খেলাফত মজলিসের ইসরাইল বিরোধী মানববন্ধনকে কেন্দ্র করে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মোতায়েন ছিলো পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD