সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে চারণ ক‌বি মুকুন্দ দাস‌কে স্মরণ

ব‌রিশা‌লে চারণ ক‌বি মুকুন্দ দাস‌কে স্মরণ

Sharing is caring!

চারণকবি মুকুন্দ দাসের ৮৭তম মৃত্যুবার্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে ব‌রিশালে। মঙ্গলবার সকা‌লে নগরীর নথুল্লাবাদ মুকুন্দ দাস প্রতি‌ষ্ঠিত কা‌লিবা‌ড়ি প্রাঙ্গ‌নে চারণ সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের আ‌য়োজ‌নে মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত হয়। এসময় ক‌বি মুকুন্দ দাসের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। মুকুন্দ দাসের স্মরণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রধাণ সংগঠক রিতা ব্যাপারি ও সঞ্চালনা করেন চারণ এর সদস্য অদিতি ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ হাতেম আলী কলেজ এর অর্থনীতি বিভাগের প্রধান আজমল হোসেন, চারুকলা বরিশালের সংগঠক এ্যাড. সুভাষ চন্দ্র দাস, উদীচী বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুধীন দাস প্রমূখ। বক্তারা বলেন, মুকুন্দ দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক মাত্রা যোগ করেছিলেন। গান-যাত্রাপালার মধ্য দিয়ে বাংলার মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন।

আজকের দিনেও সংস্কৃতির কর্তব্য বিদ্যমান দুঃশাসন-শোষণ-নিপীড়নের বিরুদ্ধে জনগনকে প্রতিবাদে উদ্বুদ্ধ করা, প্রগতির পথে চালিত করা। বেশিরভাগ সাংস্কৃতিক সংগঠনগুলি সেই ধারা থেকে দূরে সরে গিয়ে একধরনের পোশাকি সাংস্কৃতিক চর্চার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছে। বক্তারা মুকুন্দ দাসের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করার দাবি জানান। আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় মুকুন্দ দাস রচিত গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD