সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল রিপোটার্স ইউনিটির বিক্ষোভ

বরিশাল রিপোটার্স ইউনিটির বিক্ষোভ

Sharing is caring!

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বরিশাল রিপোটার্স ইউনিটি। আজ মঙ্গলবার(১৮ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে থেকে বিক্ষােভ শুরু হয়ে রিপোটার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যুরোচীফ মোঃ জসিম উদ্দিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, কবি সাহিত্যক হেনরী স্বপন, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এর সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল রিপোটার্স ইউনিটি সাবেক দপ্তর সম্পাদক আল আমিন জুয়েল, নিউজ বাংলার বরিশাল ব্যুরোচীফ তম্ময় তপু, বাংলাদেশ টেলিভিশন বিটিভির ডাটা এন্ট্রি অপরাটার ও নিউজ জি বরিশাল প্রতিনিধি এস এল টি তুহিন সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি অন্যথায় সাংবাদিকদের স্বার্থে কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD