সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ফেসবুক লাইভে আত্মহত্যা

বরিশালে ফেসবুক লাইভে আত্মহত্যা

Sharing is caring!

বরিশালে ফেসুবক লাইভ দিয়ে আকাশ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই আকাশের মা কহিনুর বেগম ছেলের ঝুলন্ত দেহ নামিয়ে এ্যাম্বুলেন্সযোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশের সৎ বাবা কাওছার ও কহিনুর বেগম ভাড়া পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমনের বাসায় থাকতেন।

আকাশ বাসায় একা থাকা অবস্থায় ফেসবুক লাইভ দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। এ সময় আকাশের বিভিন্ন বন্ধুরা কমেন্টস করতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ছেলেকে আড়ার সাথে ঝুলতে দেখেন।

পরে তিনি জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে নামিয়ে বর্তমান স্বামী কাওছারকে সাথে নিয়ে এ্যাম্বুলেন্সযোগে শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশের বাবা কবির হোসেন মুঠোফোনে জানান, সকালে তিনি তার বাসায় ছেলেকে রেখে গেছেন। বিকেলে লোক মারফত জেনে ঘটনাস্থলে এসে কাউকে না পেলে মেডিকেল আসেন।

তিনি জানান, আকাশের মা কহিনুর বেগম ৪ বছর পূর্বে তাকে ছেড়ে কাওছার নামে একজনকে বিয়ে করেন। এছাড়া ছেলে দুই বাসায়ই মাঝে মধ্যে থাকতো বলেন তিনি। কি কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না। এ ব্যাপারে নিহত আকাশের মায়ের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এদিকে খবর পেয়ে কাউনিয়া থানার এসআই রাহাতুল, এএসআই জামাল ঘটনাস্থলে আসার পূর্বেই কাওছার ও কহিনুর ছেলে আকাশকে নিয়ে মেডিকেল চলে যায়। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটিএসবি এবং সিআইডি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD