সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছয় শত অসচ্ছল প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

ছয় শত অসচ্ছল প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

Sharing is caring!

বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক ভান্ডারিয়া সদর উপজেলায় ছয় শত অসচ্ছল প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বুধবার সকাল দশটায় ভান্ডারিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকায় এর আয়োজন করে পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

মাইক্রোক্রেডিট রেগুলেটারী অথরিটি (এম আর এ) এর  সনদ প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই,কোস্ট ফাউন্ডেশন, বিজ, সিদিপ এবং বি ডি এস এর যৌথ সমন্বয়ে অসচ্ছল প্রতিটি পরিবারের কে ৫ কেজি চাল, ২ কেজি পোলাও চাল, ১ কেজি মসুরের ডাল, ১ আলু, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল, গুড়ো দুধ, সেমাই, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী  ছয় শত দরিদ্র পরিবারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার এসি ল্যান্ড মোঃ তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই সংস্থার সিনিয়র সমন্বয়কারী উজ্জ্বলকুমার দত্ত, এলাকা ব্যবস্থাপক মোঃ আলম হাওলাদার,কোস্ট ফাউন্ডেশন সংস্থার বিপুল চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার কার্যক্রমটি পরিচালনা করেন ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD